বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

চট্টগ্রামের লোহাগাড়ায় গুঁড়িয়ে দেওয়া হলো আরো দুইটি ইটভাটা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর সংলগ্ন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মুহাম্মদ ইয়াছিন মাঝির মালিকানাধীন সিবিএম ইটভাটা এবং পুটিবিলা গৌড়স্হান গজালিয়া দিঘির পাড় সংলগ্ন এলাকায় তাহের কোম্পানীর মালিকানাধীন জেবিএম ইটভাটা যৌথ অভিযানে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল (৬ মার্চ ) রবিবার সকালে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস। এসময় তৈরিকৃত সব কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- অধিদপ্তরের সহকারী পরিচালক আফজালুর রহমান, নুর হাসান সজিব, সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ন খাঁন, লোহাগাড়া থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, ইয়াছিন মাঝির মালিকানাধীন সিবিএম ইটভাটা এবং পুটিবিলার তাহের কোম্পানীর জেবিএম পরিবেশ ধ্বংসের জন্য অবৈধভাবে বাংলা চিমনি ব্যবহার করে ইটভাটা তৈরি ও ভাটার মালিক পক্ষের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইটভাটা। এছাড়া ভাটায় পুঁড়ানোর জন্য তৈরিকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com