সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অনাস্থা থেকে আস্থা—নবীনগরের শিবপুর ইউপি চেয়ারম্যানকে ঘিরে নতুন সমীকরণ ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন শ্রীমঙ্গলের ‘ফ্যামিলি বাজার’ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান

নওগাঁ মহাদেবপুর উপজেলার শ্যামপুরে ব্রজলীলা উপলক্ষে ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন অনুষ্ঠিত

 

উজ্জ্বল কুমার সরকার

শুরু বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের শ্যামপুরে শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন শুরু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) থেকে শুরু হওয়া এ ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যাচ্ছে।অনুষ্ঠানের সূচনায় শ্রীমদ্ভাগবত ও গীতাপাঠ শেষে মঙ্গলঘট স্থাপন, ধর্মসভা ও শুভ অধিবাসের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। গীতাপাঠ করেন। গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ ধর্মীয় অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও দূরদূরান্ত থেকে শতাধিক ভক্ত অংশগ্রহণ করছেন।

কর্মসূচি অনুযায়ী ১৪ ও ১৫ মার্চ (শনিবার ও রবিবার ) ১৬ প্রহরব্যাপী শ্যামপুর শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলাকীর্তন অনুষ্ঠিত হয়েছে । ১৬ মার্চ ( সোমবার ) শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। ১৭ মার্চ ( মঙ্গলবার ) দধি মঙ্গল ও মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের2 সমাপ্তি ঘটবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের কীর্তন শিল্পীরা পদাবলী কীর্তন পরিবেশন করেন। কীর্তন শিল্পীদের মধ্যে রয়েছেন ১= দুপচাঁচিয়া-বগুড়া শ্রী দুলাল চন্দ্র মহন্ত । ২ = বগুড়া শ্রীমতী প্রনতি রানী দেবী। ৩ = শ্রী মোহন কুমার সরকার বগুড়া। ৪ = সুবশ্রী রানী ( সুর্বনা ) নওগাঁ।
আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগত ভক্তদের জন্য দুপুর ও রাতে প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি শিশু ও ভক্তদের জন্য প্রাথমিক চিকিৎসা ও ওষুধের ব্যবস্থাও রয়েছে।আয়োজকরা আশা প্রকাশ করেন, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হরিনাম যজ্ঞ সফল হবে এবং এর মাধ্যমে বিশ্ব মানবতার মঙ্গল সাধিত হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com