বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে—অসহায় মানুষের পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ চকরিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু মূল্যবোধের অবক্ষয় যখন সুস্পষ্ট তখন ব্যতিক্রমধর্মী মানুষ ৯ নং পারিলা ইউ পি চেয়ারম্যান মোঃ সাঈদ আলী মোর্শেদ মব সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডবলমুরিং থানা: ওসি আরিফ ফয়সাল ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ল্যাভরভের পাশে ছবি তুলতে আপত্তি, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের ‘ফ্যামিলি ফটো’ বাতিল ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন

নওগাঁ সদর সহ বিভিন্ন উপজেলায় ৭৮ জন চিকিৎসক যোগদান

 

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সহ জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৭৮ জন চিকিৎসক যোগদান করেছেন।

এতে সরকারি হাসপাতালগুলোর চিকিৎসক সংকট, মানবৃদ্ধি ও তৃনমূলে বসবাসকারী মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম জানান, ২৭তম বিসিএস-এর হাইকোর্টের আপিল বিভাগের এক আদেশে সারাদেশে ভুতাপেক্ষভাবে পদায়ন করা চিকিৎসকদের মধ্য থেকে নওগাঁয় এই নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুজন গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ চিকিৎসককে পদায়ন করা হয়েছে।

তারা হলেন— চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. শফিকুল আলম এবং ক্যানসার বিশেষজ্ঞ ডা. বরুণ কুমার দাস। এখন থেকে তারা হাসপাতালের বহির্বিভাগে নিয়মিত রোগী দেখবেন এবং উন্নত পরামর্শ প্রদান করবেন।তিনি আরও জানান, ডেন্টাল সার্জনসহ সদ্য যোগদানকৃত ৭৬ জন নতুন চিকিৎসককে জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com