শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

শ্রীমঙ্গলে দু’দিনব্যাপী বাকশিল্পোৎসব সমাপ্ত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো অনুষ্ঠিত দু’দিনব্যাপী বাকশিল্পোৎসব সফলভাবে সমাপ্ত হয়েছে।
শনিবার বিকেলে শ্রীমঙ্গল উদয়ন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় দিনের আয়োজনের অংশ হিসেবে বারোয়ারি বিতর্কের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনে ছিল স্ব-নির্বাচিত আবৃত্তি, উচ্চাঙ্গ নৃত্য, নজরুলসংগীত, লোকগীতি, উপস্থিত অভিনয়, বানান বিশারদ ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। এর আগে শুক্রবার সকালে দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক জলি পাল উৎসবের উদ্বোধন করেন।

‘শ্রীমঙ্গল নবজাগরণ দল’-এর আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করা হয়। জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সংগঠনের সদস্য উল্লাস দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসবের আহ্বায়ক অজেয় দাস বর্ষণ।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসবের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমদ, নাট্যকার গোবিন্দ রায় সুমন, আবৃত্তিকার বিকাশ দাস বাপ্পন, নৃত্যশিল্পী সাজু দেব, সংগীতশিল্পী সজল ঘোষ, শিবম ভট্টাচার্য, করুণাময় দাস, প্রযুক্তা ভট্টাচার্য ও অমিত সরকার।

 

উৎসবের প্রথম দিনের আয়োজনে ছিল নির্ধারিত আবৃত্তি, লোকনৃত্য, রবীন্দ্রসংগীত ও দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা, ধারাবাহিক গল্প বলা এবং সংবাদ উপস্থাপন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com