মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

৫৯ বিজিবির কর্তৃক সীমান্তবর্তী ৩০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, সকল প্রকার চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর ভিশন হচ্ছে “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”। এই ভিশন বাস্তবায়নে বিজিবি সদস্যরা সচেষ্ট ও বদ্ধপরিকর ।
এরই ধারাবাহিকতায়  গতকাল (১০ জানুয়ারি) ১১ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ ঈদগাঁ মাঠ নামক স্থানে স্থানীয় ৩০০ জন শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বিতরণকৃত শীত বস্ত্রাদি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে বলে বিজিবি কর্তৃপক্ষের বিশ্বাস।
বিজিবি সীমান্তের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে বিজিবি’র পক্ষ হতে জানানো হয়। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে মানব কল্যাণে বিজিবির এ ধরনের ইতিবাচক ও মানবহিতৈষী কর্মকান্ডে স্থানীয় জনসাধারণ এবং উপকারভোগীরা বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফ এবং জুনিয়র কর্মকর্তাসহ ইউনিটের অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com