মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জ: ৫০ লাখ টাকার ২ একর বনভূমি উদ্ধার

মো. সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন কাকারা বনবিটের উত্তর পাহাড়তলী বাদশারটেক এলাকাতে বিশেষ অভিযান চালিয়ে সংরক্ষিত বনভূমি থেকে ২ একর বনভূমি দখলমুক্ত করা হয়, যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাঁশ লক্ষ টাকা।

পরে উক্ত বনভূমিতে বনবিভাগের পক্ষ থেকে লাল পতাকা টাঙ্গিয়ে সাইনবোর্ড স্থাপন করা হয়। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফাঁসিয়াখালী রেঞ্জ’র বাদশার-টেক এলাকায় এই অভিযান করা হয়। জানা যায়, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মারুফ হোসেন’র নির্দেশে ও ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. ছাদেকুর রহমানের নেতৃত্বে কাকারা বনবিট কর্মকর্তা মো. সাউদ যাহীনসহ সবার উপস্থিতিতে এই অভিযান চালানো হয়।

 

এই অভিযানের সময় ফাঁসিয়াখালী রেঞ্জ’র বনবিটের স্টাফ এবং কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যরাও সঙ্গে ছিলেন। অভিযানের এই বিষয়ে চকরিয়ার কাকারা বনবিট কর্মকর্তা মো.সাউদ যাহীন বলেন, দখলকারী গ্রুপের সদস্যরা সরকারী জায়গা দখল করে রেখেছিল। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।

 

এদিকে বনভূমি দখলে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান- ফাঁসিয়াখালীর চৌকস এই রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান। তিনি আরো বলেন, আমার এরিয়ায় (ফাঁসিয়াখালী রেঞ্জ) সংরক্ষিত বনভূমি রক্ষার্থে বিশেষ অভিযান পরিচালনা অব্যহত থাকবে ইনশাআল্লাহ।

 

এদিকে বেশকিছুদিন আগেও সংরক্ষিত বনভূমিতে পাকা ঘর নির্মাণ করায় অভিযান চালিয়ে পুরো ঘরটি গুঁড়িয়ে দেন রেঞ্জ কর্মকর্তা সাদেকুর রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com