মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

চট্টগ্রাম- মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

 

‎মো. সেলিম উদ্দিন খান

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। ‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‎এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম নাফিজ আহমেদ অয়ন।

 

তিনি মার্চেন্ট নেভি সদস্য। তার বাড়ি মীরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে। ১০ দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুর কর্মস্থলে ফিরছিলেন তিনি। বাকি হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ‎বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালায়।

 

ঘটনাস্থলে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। নিহতদের মধ্যে একজন নেভির তরুণ কর্মকর্তা ছিলেন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। ‎জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধারকাজ পরিচালনা করা হয়। মূলত দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকে সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার বাস ধাক্কা দেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com