মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নেত্রকোনার মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সোহেল খান দূর্জয় নেত্রকোণা :
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীত মৌসুমে দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলার ৬নং সুয়াইর ইউনিয়নের পালগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং বিকালে শহীদস্মৃতি মহাবিদ্যালয়, আদর্শ নগর এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ৭০০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন নেত্রকোণা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ৬নং সুয়াইর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তোফাজ্জল হোসেন মবিন তাং। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান ও মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আহব্বায়ক জামিউল ইসলাম রাকিবসহ বিএনপি ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টের মধ্যে দিন কাটান। এ সময় তাদের পাশে দাঁড়ানো সমাজের সর্বস্তরের মানুষের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com