মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৭ মামলার আসামি গ্রেপ্তার

 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে দুটি চোরাই মোটরসাইকেল, চোরাই মোটরসাইকেল পার্টস এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসহ মিল্টন সরকার (৪৯) নামে একজন গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ২ জানুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে জেলার সদর উপজেলার বরহাট এলাকার ‘রাজা কমপ্লেক্স’ নামক বাসার গ্যারেজ থেকে জনৈক আজহারুল ইসলাম-এর মালিকানাধীন একটি ঐড়ৎহবঃ মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা রুজু করা হয়।

 

জেলা গোয়েন্দা শাখা মামলাটি তদন্তের জন্য কার্যক্রম শুরু করে। পুলিশের সোর্স, সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এসআই জামিল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভাড়াউড়া বাগান এলাকা থেকে মিল্টন সরকার ওরফে মিল্টন কুমার সাহা ওরফে মো. সোহেল (৪৯)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তী জিজ্ঞাসাবাদে সে জানায়, মামলার চোরাই মোটরসাইকেলটি সে সিলেট জেলার এক ব্যক্তির কাছে বিক্রি করেছে। সেই মোটরসাইকেল উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়াও আসামি জানায়, ঘটনার সময় ব্যবহৃত হেলমেটসহ আরও কিছু চোরাই মালামাল তার বর্তমান ঠিকানা অর্থাৎ মৌলভীবাজার সদর উপজেলার সরকারবাজার এলাকার মাদ্রাসা-ই দারুল মোস্তফার ভাড়া ঘরে সংরক্ষিত রয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চোরাই আলামত উদ্ধারের লক্ষ্যে আসামিকে সঙ্গে নিয়ে শেরপুর পুলিশ ফাঁড়ি, মৌলভীবাজারের টহল টিমের সহায়তায় উক্ত ঠিকানায় অভিযান পরিচালনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com