মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নওগাঁ কারাবন্দী আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদের মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ 
নওগাঁ সদর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রশিদ (৫৬) নামের নওগাঁ জেলা কারাগারে বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে।  সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু নিশ্চিত করেন।
আব্দর রশিদ নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল গ্রামের বাসিন্দা।
 তিনি রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
নওগাঁ কারাগারের জেলার শাহরিয়ার আলম চৌধুরী বলেন, রাণীনগর উপজেলা বিএনপির দলীয় অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২৪ সালে ২৪ আগস্ট আব্দুর রশিদের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় গত ১৬ ডিসেম্বর গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন।
 আজ শনিবার দুপুর ২ টার দিকে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। গুরুতর অসুস্থ অবস্থায় কারা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে নওগাঁ সরকারি সদর ২৫০ বিশিষ্ট  জেনারেল হাসপাতালে নিতে বলেন। পরে বিকেল ৩টার দিকে তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে বিভাগীয় তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু জার গাফফার বলেন, নওগাঁ কারাগার থেকে অসুস্থ অবস্থায় আব্দুর রশিদ নামের ওই হাজতিকে বিকেল ৩টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই হাজতির মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকের কারণে ওই রোগীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com