শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই, আটক ২

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনা ঢাকা-মোহনগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। এসময় তাদের থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি ছুরি, ছিনতাই করা ৪ হাজার ১০০ টাকা ও স্মার্টফোন উদ্ধার করা হয়।
বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ স্টেশনের অদূরে কেওয়াটখালী এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রেনটি  ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে মোহনগঞ্জের দিকে রওনা হলে পথে কেওয়াটখালী এলাকায় ওই দুই যুবক যাত্রীদের গলায় ছুরি ঠেকিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এসময় যাত্রীদের চিৎকারে ওই দুই ছিনতাইকারীকে আটক করে রেলওয়ে পুলিশের সদস্যরা।
পরে তাদের মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে তাদের সোপর্দ করা হয়। বৃহস্পতিবার বিকালে  নেত্রকোনা জেলার মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আটকরা হলেন, ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকার আজমাইন হোসেন নিঝুম (৩০) ও মো.  মেহেদী হাসান তানভীর (১৮)।
রেলওয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে যায়। কিছু দূর যেতেই ওই দুই ছিনতাইকারী ছুরি দিয়ে কয়েকজন যাত্রীকে জিম্মি করে তাদের টাকা ও স্মার্টফোন  ছিনিয়ে নেয়।
এসময় যাত্রীদের চিৎকারে পাশের বগিতে থাকা রেলওয়ে পুলিশ গিয়ে অন্য যাত্রীদের সহায়তায় তাদের আটক করে। এসময় তাদের থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি ছুরি, ছিনতাই করা ৪ হাজার ১০০ টাকা ও স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে ভোর ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে গিয়ে থামলে আটক দুই যুবককে সেখানকার রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।
ছিনতাইয়ের শিকার হওয়া যাত্রীদের বাড়ি বারহাট্টা,  মোহনগঞ্জ ও খালিয়াজুরী এলাকার বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বলেন, তাদের ময়মনসিংহ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com