মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নেত্রকোনা শহরের পাশেই রবি শস্যে সবুজ স্বপ্ন, রফিকুল ইসলামের বাম্পার ফলনের গল্প

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোণা শহরের পাশেই রফিকুল ইসলাম নামে এক কৃষক রবি ফসল চাষ করে এলাকায় আলোড়ন তৈরি করেছেন। গম সরিষার পাশাপাশি চাষ করেছেন আলু। আশা করছেন বাম্পার ফলনের। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নেত্রকোনা সদর উপজেলা শহরের পাশেই বাহিরচাপড়া এলাকায়।
এদিকে শহরের কোলাহল ছাপিয়ে এখানে রবি ফসল চাষে বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি করেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রতি বছরের মতো এ বছরও তিনি সরিষা, গম ও আলু চাষ করেছেন। অন্যান্য ফসলের তুলনায় সরিষা, গম ও আলুতে ফলন বেশি এবং লাভও তুলনামূলক ভালো হওয়ায় এই তিনটি ফসলেই বেশি আগ্রহ রফিকুল ইসলামের।
এই ফসল চাষ করেই তিনি সারাবছর তাঁর চার সদস্যের সংসার চালান। পাশাপাশি ছেলে ও মেয়ের পড়াশোনার খরচও আসে এই জমি থেকেই। শহরের পাশেই বসবাস করেও গ্রামের মতো করে কৃষিকাজে সফল হওয়ায় রফিকুল ইসলামের এই উদ্যোগ অনুপ্রাণিত করেছে এলাকার আরও অনেক মানুষকে। তাঁকে অনুসরণ করেই অনেকেই এখন রবি শস্য চাষের দিকে ঝুঁকছেন। কেউ কেউ প্রশংসায়ও ভাসাচ্ছেন তাকে।
এদিকে রফিকুল ইসলামের চাষাবাদের কাজে পড়াশোনার পাশাপাশি সহায়তা করছেন তাঁর স্নাতক পড়ুয়া ছেলে রিয়াদ। আরও জানা যায়, বর্তমানে রফিকুল ইসলাম ৫৫ শতাংশ জমিতে সরিষা, ৮০ শতাংশ জমিতে গম এবং ৩০ শতাংশ জমিতে আলু চাষ করছেন। তাঁর আরও কিছু জমি এখনো পতিত রয়েছে, যেগুলো চাষের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আমি “সরকারের টুকটাক সহায়তা পাই। তবে সহায়তা যদি একটু বাড়ে, তাহলে আরও বড় পরিসরে চাষাবাদ করতে পারবো। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এ ধরনের উদ্যমী কৃষকরাই রবি শস্য চাষে নতুন সম্ভাবনা তৈরী করছেন।
এদিকে এলাকাবাসীরা জানান, এই ধরনের কৃষকদের কারণে অন্যরাও রবি শস্য চাষে আগ্রহী হন। উন্নত প্রশিক্ষণ, যন্ত্রপাতি ও কৃষি উপকরণের সহায়তা পেলে বাড়বে দেশের কৃষকদের আগ্রহ, কমবে দেশের বাহিরে আমদানি করা পণ্যর উপর নির্ভরশীলতা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com