বুধবার, ১০ Jun ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

নওগাঁর মহাদেবপুরে চোর সন্দেহে স্থানীয়দের তাড়ায় খালের পানিতে ঝাঁপ দিয়ে সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের যুবকের মর্মান্তিক মৃত্যু

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় চোর সন্দেহে স্থানীয়দের ধাওয়ার মুখে পানিতে ঝাঁপ দিয়ে মিঠুন সরকার (২৫) নামে এক হিন্দু যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার চকগৌরী বাজার সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত মিঠুন সরকার মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের বাসিন্দা এবং শ্রী পঙ্কুশ সরকারের ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, পঙ্কুশ সরকার বাক প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন মিঠুন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে চকগৌরী হাটবাজার এলাকায় কয়েকজন স্থানীয় যুবক মিঠুন সরকারকে চোর সন্দেহে ধাওয়া করেন। আতঙ্কিত হয়ে তিনি দৌড়ে বাজারের পাশের একটি ডোবা/পানিভরা স্থানে ঝাঁপ দেন। এরপর দীর্ঘ সময় তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এনে সন্ধ্যার দিকে পানিতে তল্লাশি চালানো হয়। প্রায় সাড়ে ৬টার দিকে ডুবুরি দল পানির নিচ থেকে মিঠুন সরকারের নিথর মরদেহ উদ্ধার করে।

নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং ডুবুরি দলের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তি প্রকৃতপক্ষে চুরির সঙ্গে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এই ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার কান্নায় ভেঙে পড়েছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে। অনেকেই একে বিচারবহির্ভূত সহিংসতা ও গণপিটুনির ভয়াবহ উদাহরণ হিসেবে উল্লেখ করছেন।

স্থানীয় সচেতন নাগরিক ও মানবাধিকারকর্মীরা বলছেন, চোর সন্দেহে কাউকে ধাওয়া বা গণধোলাই করা সম্পূর্ণ বেআইনি। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজকে আরও অনিরাপদ করে তুলছে। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

নিহত মিঠুন সরকারের মৃত্যুকে কেন্দ্র করে সনাতনী সমাজে শোকের মিছিল আরও দীর্ঘ হলো বলে মন্তব্য করছেন অনেকে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবিও জোরালো হচ্ছে।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com