শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের তৎপরতায় বেড়েছে নাগরিক সেবার মান

সোহেল খান দূর্জয় নেত্রকোনা : 
নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুল ইসলাম সরদার নেত্রকোনা পৌরসভার প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর থেকেই পাল্টে গেছে পৌরসভার চিরচেনা চিত্র। বেড়েছে নাগরিক সেবার মান।পৌর প্রশাসকের কাজে শৃঙ্খলা ফিরে আসায় অতিরিক্ত দায়িত্বপালনেও স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। অফিস সূচির বাইরেও দেয়া হচ্ছে সেবা।
নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুল ইসলাম সরদার নেত্রকোনা পৌরসভার দায়িত্ব নেওয়ার পর থেকেই পৌরসভায় ফিরে এসেছে জবাবদিহিতা।তিনি দায়িত্ব নেয়ার পর পৌরসভায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নেত্রকোনা পৌরসভার সরেজমিনে গিয়ে দেখা যায়, নেত্রকোনা পৌরসভার পাড়া-মহল্লার অলিগলির নির্মাণকাজ পুরোদমে চলছে।
জনগুরুত্ব বিবেচনায় এসব উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।পৌরসভার প্রতিটি মহল্লা ও বাজারের ড্রেনেজ ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি সচল হয়েছে। পরিচ্ছন্ন কর্মীরা পেশাদারত্ব নিয়ে দায়িত্ব পালন করছেন। দিনের কাজ দিনেই শেষ করা হচ্ছে। জন্ম ও মৃত্যুনিবন্ধন শাখার সেবার মান বাড়াতে অফিস সময়ের পরও কাজ করছেন দায়িত্বপ্রাপ্তরা।
গত বৃহস্পতিবার (১লা জানুয়ারি) দুপুরে পৌরসভার সামনে কথা হয় মালনী এলাকার বাসিন্দা মিজানুর রহমানের সাথে। তিনি বলেন, জরুরী প্রয়োজনে আমার নাগরিক সনদ প্রয়োজন হয়।তখন পৌরসভায় গেলে পৌরসভা কর্তৃপক্ষ যথাসময়ে আমাকে নাগরিক সনদ প্রদান করেন।
পৌরসভার বর্তমান নাগরিক সেবা পেয়ে আমরা খুশি। এদিকে পৌরসভার ঋষি পাড়া এলাকার পুতুল গাইন বলেন, বর্তমান পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার স্যার পৌরসভায় যোগদানের পর থেকে পৌরসভায় সব ধরনের সেবার মান বেড়েছে।
আগে যেখানে পৌরসভার বেশিরভাগ এলাকা অন্ধকারে থাকতো এখন সব এলাকাতে বিদ্যুতের আলোয় ঝলমল করছে।তিনি বলেন, দোকান বন্ধ করে বাসায় ফিরতে প্রায়ই গভীর রাত হয়ে যায়। এখন সড়ক বাতিতে নিরাপদে চলাচল করতে পারছি এজন্য পৌরসভার প্রশাসক স্যারকে অসংখ্য ধন্যাবাদ।
এদিকে পৌরসভার মাছুয়া বাজারের ব্যবসায়ী জামাল হোসেন বলেন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা এখন রাত পোহানোর আগেই বাজারের সকল অলিগলি পরিস্কার করে রাখেন। যা আগে দেখা যেতনা। ড্রেনগুলো নিয়মিত পরিস্কার করা হচ্ছে।
তাছাড়া বাজারের সকল লাইটগুলো চালু করায় রাতে দোকান বন্ধ করে নিরাপদে বাড়ি যেতে পারছি।পৌরসভার ইসলামপুর এলাকার বাসিন্দা শিপ্রা সরকার বলেন,এখন পৌরসভা থেকে প্রায় সময় মশা নিধনে মশার ওষুধ স্প্রে করা হচ্ছে। যা আগে কখনো আমাদের এলাকায় দেখা যায়নি। পানির লাইনে সমস্যাসহ যে কোনো সমস্যা সমাধানে বর্তমান পৌর কতৃপক্ষ আগের চেয়ে অনেক তৎপর।
নেত্রকোনা পৌর নির্বাহী কর্মকর্তা নূর মাহমুদ বলেন, পৌর প্রশাসকের সঠিক নজরদারি ও কাজের স্বাধীনতা থাকায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সাছন্দে ও জবাবদিহিতার সহিত কাজ করতে পারছে। যার ফলে একদিকে যেমন পৌরসভার নাগরিক সেবা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে পৌরসভার ভাবমুর্তি অক্ষুন্ন রাখতে কাজ করা হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমান পৌরসভার প্রশাসক পৌরসভায় যোগ দেওয়ার পর দক্ষ অভিভাবকের নেতৃত্বে পৌরসভা পরিচালিত হচ্ছে। নাগরিকসেবার মান আরো বেশি বাড়াতে এবং পৌর কর্মকর্তা-কর্মচারীদের কাজে মনোবল বাড়াতে ও জবাবদিহিতার আওতায় আনতে দপ্তর প্রধানদের নিয়ে নিয়মিত বৈঠক করছেন পৌর প্রশাসক।
যার ফলে পৌরসভার প্রতিটি কাজে গতি এসেছে। আরো জানা যায়, দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অনেক খুঁটির লাইটগুলো অকেজো থাকায় রাতের বেলায় পৌরসভার অনেক এলাকা অন্ধকারে থাকতো। বর্তমান প্রশাসকের কঠোর নির্দেশনার ফলে এখন পৌরসভার সকল ওয়ার্ডের সবগুলো খুঁটিতে বিদ্যুৎ সংযোগ সচল করা হয়েছে। এবিষয়ে কথা হয় নেত্রকোনা পৌরসভার পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদারের সঙ্গে। তিনি বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের সেবক।
নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি সব সময় চেষ্টা করি মানুষের দুঃথ-কষ্ট লাঘবের। পৌরবাসী যেন সঠিক সময়ে সবধরনের নাগরিক সেবা পায় সেজন্য পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা সচেষ্ট রয়েছেন বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com