সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চট্টগ্রামের ইপিজেডে প্রকাশ্যে জুয়া, নগদ টাকাসহ ৬ জুয়াড়ি আটক

মোহাম্মদ আসিফ:
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার সময় বিপুল পরিমাণ নগদ টাকাসহ ৬ জন জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ জানতে পারে যে, ইপিজেড থানাধীন খেজুরতলা এলাকায় একটি বসত ঘরে নগদ টাকার বিনিময়ে জুয়ার আসর বসানো হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ১টা ১৫ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। আটককৃতরা হলেন— মো. সুমন মিয়া (৩০), মো. নুর উদ্দিন (৪৫), মো. রাশেদ (৪৭), মো. জাহেদ হোসেন (৪০), মো. হাসান (৩৬) এবং মো. হাসান (৩৮)।
পরবর্তীতে আটককৃতদের উপস্থিতিতে খেজুরতলা এলাকার জনৈক সাইফুলের দোচালা টিনের বসতঘর তল্লাশি করে জুয়া খেলার কাজে ব্যবহৃত ১৫৬টি তাস এবং নগদ ১ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব-৭, চট্টগ্রাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com