সোমবার, ২২ Jun ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

জমিয়তুল ফালাহ মসজিদে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে ডা. শাহাদাত হোসেন 

নুর হোসেন, চট্টগ্রাম:
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও জমিয়তুল ফালাহ মুসল্লি পরিষদের সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের ঐতিহ্যের প্রতীক জমিয়তুল ফালাহ জামে মসজিদ কমপ্লেক্সের আধুনিকায়ন ও উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মসজিদটিকে ঘিরে যে আন্তর্জাতিক মানের ইসলামী গবেষণাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের স্বপ্ন দেখেছিলেন, বেগম খালেদা জিয়াই ছিলেন সেই স্বপ্নের সার্থক রূপকার।
তিনি শনিবার (৩ জানুয়ারি) বাদে আসর জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিগত সরকারের সমালোচনা করে মেয়র বলেন, শহীদ জিয়া চেয়েছিলেন জমিয়তুল ফালাহ হবে বিশ্বব্যাপী ইসলামী গবেষকদের মিলনস্থল এবং আধুনিক প্রযুক্তিনির্ভর এক অনন্য গবেষণাগার। কিন্তু বিগত ১৭ বছর রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মসজিদের উন্নয়নের চাকা থমকে গিয়েছিল। একটি ইটও নতুন করে লাগানো হয়নি, উল্টো চতুর্দিকে ভাড়া দিয়ে মসজিদের পবিত্রতা ও পরিবেশ নষ্ট করা হয়েছে।
মেয়র আরও উল্লেখ করেন, বর্তমান পরিষদ জমিয়তুল ফালাহকে পুনরায় তার হৃত গৌরব ফিরিয়ে দিতে এবং শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু করেছে। চট্টগ্রামবাসী উন্নয়নের স্বার্থে বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদানকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ আহমদুল হক।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আবু সূফিয়ান, মুসল্লি পরিষদের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য মো. মহসিন, আনোয়ার হোসেন লিপু, মোরশেদুল আলম কাদেরী, মুসল্লি পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান, ফাইন্যান্স সেক্রেটারি হাফেজ মাওলানা মুহাম্মদ ছালামত উল্লাহ, বিএনপি নেতা আলহাজ্ব জাকির হোসেন, শাহ আলম, মুসল্লি পরিষদের সদস্য শামসুল আনোয়ার খান, আনোয়ারুল হক, মঞ্জুরুল আলম মঞ্জু, দিলশাদ আহমদ, শফিক আহমদ, রফিক সর্দার, মনসুর আলম, মনসূর শিকদার, নুর হোসেন, মো. রিপন, এড. মাঈনুদ্দিন, এড. কামরুল ইসলাম সাজ্জাদ, মো. জহির, আব্দুল আউয়াল, আব্দুল আহাদ, মাহমুদুর রহমান, আবু ফয়েজ, মো. সরোয়ার, মো. সেকান্দার প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com