সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

দোহাজারীতে লোকনাথ বাবার আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

 

সৈকত দাশ ইমন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

 

দোহাজারীতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব দিবস ও লোকনাথ গীতা সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ২, ৩ জানুয়ারী ২০২৬ সালে ২দিনব্যাপী মহতিধর্ম সভা ও অষ্টপ্রহরব্যাপী মহা নামসংকীর্তনসহ নানা ধর্মীয় আয়োজনের মধ্যদিয়ে চট্টগ্রামের দোহাজারী শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম উদযাপিত হবে।

 

আগামী মহা উৎসব উদযাপন উপলক্ষে উৎসব উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সেবাশ্রম পরিচালনা পরিষদ ও মন্দির নির্মাণ কমিটির সভাপতি এডভোকেট তুষার কান্তি সিংহ হাজারী। সেবাশ্রম পরিচালনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সেবাশ্রম পরিচালনা পরিষদ ও মন্দির নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক অরুণ কান্তি দত্ত, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেবাশ্রমের ভূমি দাতা সীমা সিংহ হাজারী, গৌরব সিংহ হাজারী, ডাঃ শম্ভু দে, ডাঃ অরুণ কান্তি দাশ, ডাঃ ছোটন ধর, রতন ধর, আনন্দ সুশীল, বরুণ ধর, রুপন ধর, সনজয় দাশ।

 

কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ বাবলা দত্ত, যীশু দে, দিলীপ দত্ত, গণেশ দে, রতন শীল, টিটো দাশ, টুনু দে, সুব্রত দাশ প্রমুখ। প্রধান অতিথি বলেন, ‘লোকনাথ বাবার মুখনিঃসৃত অমৃতবাণী ধারণ করে এ সেবাশ্রম যেসব সেবামূলক ও সামাজিক কাজ করছে, তা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। উৎসবে লোকনাথ অনুরাগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ধর্মীয় পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com