সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকে বিপন্ন প্রজাতির ভোঁদড়ের মৃত্যু

 

মৌলভীবাজার প্রতিনিধি

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওরে মৎস্যজীবির পাতানো জালে আটকে একটি বিপন্ন প্রজাতির ভোঁদড়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) শ্রীমঙ্গল হাইল হাওর এলাকার রউয়া বিলে মৎস্যজীবির পাতা সুতার জালে আটকা পড়ে প্রাণীটি মারা যায়।

জালে আটকে থাকা প্রাণীটিকে দেখতে পেয়ে স্থানীয় মুশাহিদ মিয়া নামের এক ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভোদড়টিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

সজল দেব জানান, তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিম নিয়ে ভোঁদড়টিকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছান। পৌঁছে দেখেন একটি বিপন্ন প্রজাতির ভোঁদড় মৃত অবস্থায় জালে আটকে আছে। তিনি আরও জানান, উদবিড়াল বা ভোঁদড় হলো এক ধরনের আধা জলচর, স্তন্যপায়ী প্রাণী যা মূলত মাছ খেয়ে বেঁচে থাকে এবং বিভিন্ন নামে পরিচিত, যেমন ধেড়ে বা এরা খুব বুদ্ধিমান ও খেলাধুলাপ্রিয় এবং বাংলাদেশে এরা বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে, বিশেষত সুন্দরবন ও দক্ষিণ-পশ্চিমের জলাভূমিতে এদের দেখা মেলে। এ প্রজাতির ভোঁদড় আমাদের হাইল হাওর ও জলাশয় গুলোতে সচরাচর দেখা মিললেও এখন আর তেমন একটা দেখা মিলেনা। উদ্ধারকৃত মৃত ভোঁদড়টিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com