শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চাকুসহ আটক ৩ শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ১ সাবেক পুলিশ কর্মকর্তা মাহাবুব সিদ্দিকীর যত বিতর্কিত কর্মকাণ্ড শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শ্রীমঙ্গল নাগরিক পরিষদের চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, ১১২৩ লিটার চোলাই মদ জব্দ অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

ঢাকার বাতাস আবারও অস্বাস্থ্যকর, বিশ্বে দশম দূষিত শহর

স্টাফ রিপোর্টার:

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই এই দূষণের মারাত্মক প্রভাবের মুখে রয়েছে বাংলাদেশের মেগাসিটি ঢাকা। সাম্প্রতিক সময়ে রাজধানীর বায়ুমান কিছুটা উন্নতির ইঙ্গিত দিলেও আবারও বাড়তে শুরু করেছে দূষণ, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে নগরবাসীর মধ্যে।

 

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৫৭। এই স্কোর অনুযায়ী রাজধানী ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে। আইকিউএয়ারের মানদণ্ডে ১৫১ থেকে ২০০ একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

 

একই সময়ে ভারতের রাজধানী দিল্লি ৪৩৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ের অনেক ওপরে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা, যার একিউআই স্কোর ২৩১। তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় (২০২), চতুর্থ স্থানে পাকিস্তানের করাচি (১৯২) এবং পঞ্চম অবস্থানে রয়েছে চীনের ছেংদু, যার একিউআই স্কোর ১৭২।

 

বিশেষজ্ঞদের মতে, শীত মৌসুমে নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং আবহাওয়াজনিত কারণে ঢাকার বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ বেড়ে যায়। ফলে এ সময় বায়ুদূষণের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়।

 

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসকে ‘ভালো’ ধরা হয়, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

এ ছাড়া ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com