বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চাকুসহ আটক ৩ শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ১ সাবেক পুলিশ কর্মকর্তা মাহাবুব সিদ্দিকীর যত বিতর্কিত কর্মকাণ্ড শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শ্রীমঙ্গল নাগরিক পরিষদের চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, ১১২৩ লিটার চোলাই মদ জব্দ অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চাকুসহ আটক ৩

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা, বিদেশি মদ, একটি চায়নিজ চাকু ও নগদ ৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌর এলাকার শাপলাবাগ ও সবুজবাগ এলাকায় স্থানীয় থানা-পুলিশের সহযোগিতায় এসব অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শাপলাবাগ এলাকার সুমি বেগম (২৬) ও পাখি আক্তার (২৪) এবং সবুজবাগ এলাকার সুজিত চন্দ্র দাস (৩৪)।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাপলাবাগ এলাকায় অভিযান চালিয়ে সুমি বেগম ও পাখি আক্তারকে আটক করা হয়। তাঁরা ওই এলাকার দুটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এ সময় তাঁদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা, একটি চায়নিজ চাকু এবং মাদক বিক্রির ৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন শহরের সবুজবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ক্ষিরিশ চন্দ্র দাসের ছেলে সুজিত চন্দ্র দাসকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিদেশি মদ উদ্ধার করে জব্দ করেন অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার সেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com