সোমবার, ২২ Jun ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

বাঁশখালীতে হাতির আক্রমণে এক কাঠুরিয়ার মৃত্যু

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

চট্টগ্রামের বাঁশখালী পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে কামাল হোসেন (৪৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার শীলকূপ ইউনিয়নের ইকোপার্ক সংলগ্ন নইব্যার ঝিরি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কামাল হোসেন উপজেলার চাম্বল ইউপির মহল্লা পাড়ার মরহুম আসহাব উদ্দীনের ছেলে।বন বিভাগ সূত্রে জানা যায়, পাহাড় থেকে কাঠ আনতে বের হয়ে কুয়াশার কারণে হাতির অবস্থান টের না পেয়ে সামনে পড়ে গেলে হাতি তাকে শুঁড় দিয়ে আক্রমণ করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ বলেন, বাঁশখালী ইকোপার্কের অভয়ারণ্য এলাকায় কিছুদিন ধরে বন্যহাতি কৃষকদের ফসলের ক্ষতি করছে। শুক্রবার সকালে ইকোপার্কের পাশে বন্য হাতির আক্রমণে কামাল হোসেন নামে একজন কাঠুরিয়া মারা গেছেন। কাঠুরিয়ার পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেয়ার জন্য আবেদন করা হবে।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, হাতির আক্রমণে মৃত ব্যক্তির লাশ উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com