রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

শীতের সবজিতে বাজার ভরপুর, তবু ক্রেতা নেই—নবীনগর সদর বাজারে বিক্রেতাদের হতাশা

 

মোঃরেজাউল হক রহমত, ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি:

শীত মৌসুম এলেই সবজির বাজারে নেমে আসে বৈচিত্র্য। লালশাক, পালংশাক, ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুনসহ হরেক রকমের শীতকালীন সবজিতে ভরে ওঠে বাজার।

 

কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সদর বাজার ঘুরে দেখা যায়, দোকানগুলো সবজিতে ঠাসা থাকলেও ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম।

 

বিক্রেতারা জানান, বর্তমানে সবজির দাম আগের চেয়ে অনেক কম।

 

এর অন্যতম কারণ হিসেবে তারা বলছেন, আমদানি বেশি এবং উপজেলার আশপাশের গ্রামগুলো থেকে প্রতিদিন বিপুল পরিমাণ দেশি সবজি বাজারে আসছে।

 

ফলে সরবরাহ বেড়েছে, কিন্তু সেই অনুপাতে ক্রেতা বাড়েনি।

নবীনগর সদর বাজারের একাধিক সবজি বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, ভোরবেলায় বাজারের চিত্র একেবারেই ভিন্ন।

 

তখন আশপাশের গ্রাম থেকে আসা দেশি সবজিতে বাজার ভরে যায় এবং ক্রেতারাও ভিড় জমায়। অনেকেই ভোরেই বাজার সেরে ফেলেন।

 

কারণ সেই সময়ে টাটকা শাকসবজি সহজে ও তুলনামূলক কম দামে পাওয়া যায়।

 

এছাড়া উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও এলাকায় গড়ে ওঠা ছোট ছোট ‘বউবাজার’ নামক বাজারগুলোও বড় বাজারে ক্রেতা কমে যাওয়ার অন্যতম কারণ।

 

এসব বাজারে নিত্যপ্রয়োজনীয় শাকসবজি সহজেই পাওয়ায় অনেকেই আর শহরের বড় বাজারে আসছেন না।

 

ফলে সকাল দশটার পর নবীনগর সদর বড় বাজারে সবজি থাকলেও ক্রেতা চোখে পড়ে না বললেই চলে। বিক্রেতারা জানান, সারাদিন দোকান খোলা রেখেও কাঙ্ক্ষিত বিক্রি হচ্ছে না।

 

এতে করে লাভের বদলে অনেক সময় লোকসান গুনতে হচ্ছে তাদের।

 

সব মিলিয়ে শীতকালীন সবজিতে বাজার ভরপুর হলেও ক্রেতা সংকটে পড়েছেন নবীনগর সদর বাজারের সবজি ব্যবসায়ীরা।

 

তারা আশা করছেন, সামনে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং বাজারে আবারও ফিরবে ক্রেতার চেনা কোলাহল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com