রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

পতেঙ্গার কাঠগড়ে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় ধুমপাড়া এলাকায় র‌্যাব-৭, চট্টগ্রামের মাদকবিরোধী অভিযানে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের এক লক্ষ পঞ্চাশ হাজার (১,৫০,০০০) পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মোঃ নাছির প্রকাশ নাছিম (৫০) নামে একজন পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকায় একটি বসতবাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ০৯টা ২০ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কাঠগড় ধুমপাড়ায় জনৈক নাছিমের নির্মাণাধীন ভবনের সামনে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া দিয়ে র‌্যাব সদস্যরা অভিযুক্ত মোঃ নাছির প্রকাশ নাছিম, পিতা—মোঃ আবুল কালাম, সাং—পূর্ব কাঠগড় উত্তর পতেঙ্গা, থানা—পতেঙ্গা, জেলা—চট্টগ্রামকে আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে আটককৃত নাছিরের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে একটি কালো ও নীল রঙের কাঁধব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতরে ইট সদৃশ পলিথিন ও কসটেপে মোড়ানো অবস্থায় ১৫টি প্যাকেটে থাকা মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নাছির স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দামে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল।

র‌্যাবের সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, অভিযুক্ত মোঃ নাছিরের বিরুদ্ধে পূর্বে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com