সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ২

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের মীরসরাই ও রাঙ্গুনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সবজিবাহী আরেকটি ট্রাক ধাক্কা দিলে শামসুল আলম নামে এক সবজি ব্যাপারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক রবিউল হোসেন ও তার সহকারী এমরান হোসেন। ‎এদিকে রাঙ্গুনিয়ায় সিএনজি চালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত স্কুল শিক্ষকের নাম মো. নুরুল কবির। তিনি উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ।

 

জানা যায়,নিহত শিক্ষক নুরুল কবির পদুয়া রাজারহাট থেকে বাজার করে গাড়িটির সামনের আসনে বসে নিজ গন্তব্যে ফিরছিলেন। এসময় গাড়িটি নুরুচ্ছাফা বিদ্যানিকেতনের সামনে এলে মোড় কাটাতে গিয়ে এটি নিয়ন্ত্রণ হারায়। এসময় শিক্ষক নুরুল কবির গাড়ি থেকে ছিটকে পড়ে পাশের একটি আমগাছে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com