রবিবার, ১৪ Jun ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র‌্যাব-৭ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযান গ্রেফতার ১

 

চট্টগ্রাম মহানগরীর ফিশারীঘাট এলাকায় কর্ণফুলী নদীতে সংঘটিত অস্ত্রসহ ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল প্রকাশ রবিউল হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১১, কুমিল্লার যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চট্টগ্রাম কোতোয়ালী থানার মামলা নং-১৭, তারিখ ০৭ সেপ্টেম্বর ২০২৫, ধারাঃ ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল প্রকাশ রবিউল হাসান চৌদ্দগ্রাম এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস দল বুধবার রাত ৮টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে।

 

অভিযানে রুবেল প্রকাশ রবিউল হাসান (২৮)–কে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি লক্ষীপুর জেলার রামগতি থানার মোহাম্মদপুর বাজার এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে মামলাটি থেকে পলাতক ছিলেন বলে র‌্যাব জানায়।

 

গ্রেপ্তারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, নদীপথে সংঘবদ্ধ ডাকাতি প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com