শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চাকুসহ আটক ৩ শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ১ সাবেক পুলিশ কর্মকর্তা মাহাবুব সিদ্দিকীর যত বিতর্কিত কর্মকাণ্ড শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শ্রীমঙ্গল নাগরিক পরিষদের চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, ১১২৩ লিটার চোলাই মদ জব্দ অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

১৬ টাকার লেবু বিক্রি হচ্ছে ৮০ টাকা-কৃষি পণ্যের দোকানে অনিয়ম, ৬ প্রতিষ্টানকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি

পবিত্র রমজান মাসে লেবুর অস্বাভাবিক মূল্য বেড়ে যাওয়াতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাজার তদারকিতে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ ও র‌্যাব-৯ এর একটি টিম।

তদারকি অভিযানে বাজার ঘুরে লেবু সিন্ডিকেট এবং কৃষি পণ্যের দোকানে মিলেছে অনিয়ম। ৬টি প্রতিষ্টানে করা হয়েছে ৪৩ হাজার টাকা জরিমানা। এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের দেওয়া হয়েছে কঠোর শাস্তির হুশিয়ারী।
রোববার (১ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার কার্যালয় ও র‌্যাব-৯ এর একটি টিম শ্রীমঙ্গলের বিভিন্ন বাজার তদারকির সময় এসব অনিয়ম ধরা পড়লে প্রতিষ্টানগুলোকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

এসময় তিনি জানান, বাজার ঘুরে দেখা যায় লেবু প্রতি হালি পাইকারী মূল্য ১৬ টাকা হলেও কারবারিরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে ৮০ টাকা বিক্রি করছেন। রমজান মাসে তাদের অতি মুনাফার কারণে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। একই সময় অভিযান চালানো হয় কয়েকটি কৃষি পণ্যের দোকানে এবং সারের দোকানে। সেখানেও মিলেছে অনিয়ম। করা হয়েছে জরিমানা। এবং ব্যবসায়ীদের কড়াভাবে সতর্ক করা হয়েছে।

আজকের অভিযানে ভোক্তা আইন অমান্যের দায়ে ৬টি প্রতিষ্টানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা স্বার্থে এ ধরণের তদারকি অভিযান চলমান থাকবে মৌলভীবাজার জেলার প্রতিটি হাট-বাজারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com