সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

বান্দরবানে বন বিভাগের অভিযানে ট্রাকভর্তি অবৈধ কাঠ জব্দ

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

বান্দরবানে বন বিভাগের বিশেষ অভিযানে ট্রাকভর্তি অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। গতকাল বুধবার (১২ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মুনতাসির রহমান এর নেতৃত্বে মিঠাখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, অবৈধ জ্বালানি কাঠবোঝাই তিন টনের একটি ট্রাক জেলা সদরের টংকাবতী-সুয়ালক সংযোগ সড়কের সুয়ালক অভিমুখে আসার সময় মিঠাখালী এলাকায় আটকে দেয় টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদার’সহ বন বিভাগের বিশেষ টহল দল। পরে ওই ট্রাক’সহ অবৈধ ২৮০ ঘনফুট জ্বালানীকাঠ জব্দ করা হয়। বর্তমানে জব্দকৃত কাঠ ও তিন টন ট্রাকটি টংকাবতী রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।

 

টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদার জানান, টংকাবতী-সুয়ালক সড়কের মিঠাখালী এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাকভর্তি অবৈধ জ্বালানীকাঠ জব্দ করা হয়েছে। আটককৃত কাঠের মালিকের বিরুদ্ধে বন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এঘটনায় কাওকে আটক করা সম্ভব হয়নি এবং অবৈধভাবে কাঠ পাচার রোধে এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com