মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

পচা চাল কেনায় বাগমারার সেই খাদ্য কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

 

সোহেল রানা,রাজশাহী প্রতিনিধি:

সম্প্রতি ভবানীগঞ্জ খাদ্যগুদামে প্রায় তিন কোটি টাকার নিম্নমানের চাল কিনেন।

নিম্নমানের পচা ও তামাটে চাল কেনার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব জয়নাল মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।বাচ্চু মিয়া উপ-খাদ্য পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। তাঁকে খাদ্য পরিদর্শকের পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল, যদিও একই দপ্তরে একাধিক পরিদর্শক কর্মরত ছিলেন। সম্প্রতি ভবানীগঞ্জ খাদ্যগুদামে প্রায় তিন কোটি টাকার নিম্নমানের চাল কেনার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাচ্চু মিয়ার চাকরিজীবন ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইন অনুযায়ী, জনস্বার্থে তাঁকে বাধ্যতামূলক অবসরে দেওয়া প্রয়োজন বলে সরকার মনে করেছে। তাই রাষ্ট্রপতির আদেশক্রমে তাঁকে সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

 

খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বাগমারা উপজেলায় তিনটি স্থানীয় চালকল- কনক চালকল, আরাফাত চালকল ও ভাই ভাই চালকল- এর সঙ্গে চুক্তি করে ভবানীগঞ্জ গুদামের জন্য চাল সরবরাহ করা হয়। এছাড়া রাজশাহীর তানোরের আবদুস সাত্তার চালকল, হড়গ্রামের বাদশা  রাইস মিল, মোহনপুরের নুরজাহান চালকল, মাহফুজ চালকল ও মোল্লা চালকল থেকেও চাল সংগ্রহ করা হয়। মোট ১ হাজার ২১১ মেট্রিক টন চাল ভবানীগঞ্জ গুদামে সরবরাহ করা হয়।কিন্তু সম্প্রতি উপজেলা প্রশাসনের অভিযানে গুদামে মজুত ওই  চালের মান অত্যন্ত নিম্নমানের পাওয়া যায়। চালগুলো তামাটে, দুর্গন্ধযুক্ত ও খাওয়ার অনুপযোগী ছিল। তদন্তে জানা যায়, ভালো মানের চাল পরিবর্তন করে নিম্নমানের চাল গুদামে মজুত করা হয়েছে- যা ইচ্ছাকৃত ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

বিষয়টি জানাজানি হলে বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তদন্তের পরিপ্রেক্ষিতে তাঁকে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেয় সরকার। এ বিষয়ে মো. বাচ্চু মিয়ার সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com