মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

আরএমপিতে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

রাজশাহী :
“থাকবে পুলিশ জনপদে, ভোট দেবেন নিরাপদে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের অন্যান্য পুলিশ ইউনিটের ন্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশেও নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ৯টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সের পিওএম সভাকক্ষে নির্বাচনি প্রশিক্ষণ কেন্দ্র-১ এর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম মহোদয়। একই সময়ে পুলিশ লাইন্সের ট্রাফিক ব্যারাকে নির্বাচনি প্রশিক্ষণ কেন্দ্র-২ এর উদ্বোধন করেন উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম মহোদয়।
কোর্স উদ্বোধনে অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় বলেন, নির্বাচনের সময় পুলিশের দায়িত্ব সবচেয়ে বেশি। সেই লক্ষ্যে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য বাহিনী সহযোগী হিসেবে কাজ করলেও মূল দায়িত্ব পালন করবে পুলিশ। তাই দায়িত্বপ্রাপ্ত প্রতিটি সদস্যকে প্রদত্ত প্রশিক্ষণের আলোকে নির্বাচনি দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মনোযোগ ও দায়িত্ববোধ নিয়ে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

উক্ত প্রশিক্ষণ কোর্সে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ফোর্স) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড প্রসিকিউশন) জনাব মো: গোলাম রাব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার(চলতি দায়িত্বে) (ইঅ্যান্ডডি) জনাব মো: আবুল কালাম সাহিদ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com