শনিবার, ২৫ Jul ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

বাঘায় যৌথ বাহিনীর অভিযানে বিকাশ ও ইমো হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার

 

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর-খানপুর গ্রামে অভিযান চালিয়ে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব ও সেনাবাহিনীর সহযোগিতা তাদের গ্রেপ্তার করে রাজশাহী জেলা পুলিশের সদস্য ।

গ্রেফতারকৃত হলেন. বাঘা থানার আশরাফপুর গ্রামের ফারুক হোসেন লিটনের ছেলে- জুবায়ের হাসান শিশির (২১), জাহিদ হাসান সিজান (১৯), শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম সিজান (৩৪),খানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে রতন আলী (২৫)। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর ৬ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

পুলিশের তথ্য মতে, রাজশাহী জেলার বাঘা থানা ও নাটোর জেলার লালপুর থানা এলাকায় বিকাশ ও ইমো প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিলো। বিষয়টি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নজরে আসে। এরপর অপরাধীদের ধরতে রাজশাহী জেলা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর যৌথভাবে অভিযানে নামে।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এদিকে গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ(তদন্ত)সুপ্রভাত মন্ডল জানান,বৃহসপতিবার উপ পরিদর্শক(এসআই) জামাল বাদি হয়ে মামলা দায়ের করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com