বুধবার, ১৭ Jun ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

পুঠিয়ায় সনাতন ধর্মাবলম্বীর এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা, আসামি পলাতক

সোহেল রানা,রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। অভিযুক্ত ব্যক্তি নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের নবাব আলীর ছেলে মো. জুয়েল (৩৫)।

 

ঘটনাটি ঘটেছে গত ৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলার পীরগাছা (আবাসন) এলাকায়। ভুক্তভোগী নারী স্মৃতি রাণী দাস (২৮) ওই এলাকার ভ্যানচালক শ্রী সুজন দাসের স্ত্রী।

 

থানার তথ্য অনুযায়ী, ঘটনার রাতে ভ্যান চালিয়ে বাড়ি ফেরেন সুজন দাস। তিনি ঘরে প্রবেশ করে দেখতে পান, তাঁর স্ত্রীকে ঘরের খাটে জোরপূর্বক ধর্ষণ করছেন প্রতিবেশী জুয়েল। এ সময় হঠাৎ উপস্থিতি টের পেয়ে জুয়েল উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যান।

 

পরে সুজন দাস স্থানীয়দের বিষয়টি জানালে কিছু লোক বিষয়টি গোপনে মীমাংসার চেষ্টা করেন। তবে ভুক্তভোগী ও তাঁর স্বামী আপস করতে রাজি হননি।

 

পরদিন (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে স্মৃতি রাণী দাস পুঠিয়া থানায় উপস্থিত হয়ে জুয়েলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com