বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

তানোরের বাধাইড় ইউনিয়নে ৩০ কেজি চাউল বরাদ্দে অনিয়মের অভিযোগ

সোহেল রানা,রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নে সরকার নির্ধারিত ৩০ কেজি চাউল প্রদানের প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগকারী স্থানীয় বাসিন্দা মোঃ হুমায়ন কবির উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন দাখিল করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, সরকার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই বিশেষ চাউল বরাদ্দ দিলেও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিতরণের সময় সম্পদশালী ও প্রভাবশালী ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এতে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন।

তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, মাষ্টার রোল নং ১৬–এর মোসাঃ মাহমুদা খাতুন (জাতীয় পরিচয়পত্র নং: ১৯৮৯৮১১৯৪২৭৭৬৪৪৩০৩), স্বামী মোঃ মুকুল, যিনি কলমা ইউনিয়নের কেওয়াপাড়া গ্রামের বাসিন্দা, অথচ বাধাইড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাউল কার্ডের সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। অভিযোগকারীর দাবি, মাহমুদা খাতুন বিত্তশালী পরিবারের সদস্য, অথচ তিনি অসহায়দের প্রাপ্য বরাদ্দ থেকে অন্যায়ভাবে সুবিধা নিচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত মাহমুদা খাতুনের স্বামী ও কলমা ইউনিয়নের বিএনপি নেতা মুকুল বলেন, “আমার স্ত্রীর বাপের বাড়ি বাধাইড় ইউনিয়নে। তাই ওখান থেকে চাউল কার্ড করা হয়েছে। এতে কোনো অনিয়ম নেই।” তবে অভিযোগকারী দাবি করেন, প্রশাসন তদন্ত করলে আরও অনেক বিত্তশালী পরিবারের নাম সামনে আসবে, যারা অবৈধভাবে এই সুবিধা পাচ্ছেন।

স্থানীয়রা জানান, এভাবে প্রভাবশালীদের নাম অন্তর্ভুক্ত হওয়ায় প্রকৃত অসহায়রা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com