বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চট্টগ্রামে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইলিশ ও জাল জব্দ, জরিমানা ও নিলাম

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইলিশ, জাল ও একটি ফিশিং বোট জব্দ করা হয়েছে। অভিযানে একাধিক জেলে আটক হওয়ার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে নগরীর রানীরাসমনি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। এসময় আনুমানিক ২.০৮৫ টন ইলিশ জব্দ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত ইলিশ ১ লাখ ৪২ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

একইদিন জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌবাহিনীর আরেকটি যৌথ অভিযানে বহি:নোঙর, সীবিচ, আকমল আলী ঘাট, কাট্রলি ও আনন্দ বাজার সমুদ্র এলাকা থেকে ৫০০০ মিটার কারেন্ট জাল, ২টি বেহুন্দি জাল, ৮০ কেজি ইলিশ, একটি ফিশিং বোট জব্দ এবং একজন জেলেকে আটক করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা বলে জানা গেছে। এ ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

 

দিনব্যাপী এ অভিযানে উপস্থিত ছিলেন— মিজ সালমা বেগম, জেলা মৎস্য কর্মকর্তা, চট্টগ্রাম; মিজ জান্নাতুল ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, চট্টগ্রাম; জনাব মোঃ রমজান আলি, স্টাফ অফিসার, বাংলাদেশ কোস্ট গার্ড; মোঃ তরিকুল ইসলাম, কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনী; জনাব মাহবুবুর রহমান, মৎস্য জরিপ কর্মকর্তা; এবং জনাব আবু তৈয়ব, ব্যবস্থাপক, পটিয়া মৎস্য খামার।

প্রশাসন জানিয়েছে, ইলিশের প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার ও বিপণন বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com