বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

কানের দুল কেড়ে নিয়ে শিশু হত্যা আদালতে ১৬৪ ধারায় আসামিদের স্বীকারোক্তি

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ২৪ ঘণ্টা পর হুজাইফা নুসরাত আফসীর (৪) নামে এক শিশুর লাশ পাওয়া গেছে। গতকাল দুপুরের দিকে পুলিশ বাড়ির পাশে মসজিদের পুকুর থেকে এ লাশ উদ্ধার করে। পরে এ ঘটনায় ছয়জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।জানা গেছে, গত শনিবার টেকনাফ উপজেলার হ্নীলা সিকদারপাড়ার ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ ও নুসরাত জাহান রুম্পার চার বছরের মেয়ে নুসরাত নিখোঁজ হয়।

পরিবারের দাবি, কানের দুল কেড়ে নিয়ে নুসরাতকে হত্যা করা হয় এবং তারপর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। পুলিশ জানায়, উদ্ধার করার পর নুসরাতের কানে দুল পাওয়া যায়নি। মুখে টেপ মোড়ানো থাকার দাগ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের ক্লু খুঁজতে ভাড়া বাসার মালিক ফরিদ আহমদের পুত্র ফারেজ (১৪) এবং হোয়াকিয়া পাড়ার জিয়াউর রহমানের ছেলে আরফাত জিয়াকে (১৬) আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং আদালতে ১৬৪ ধারায় ,১ও৭ নাম্বার আসামি স্বীকারোক্তি প্রদান করেন।

তারা কানের দুল ছিনিয়ে নেওয়া এবং নুসরাতকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে। পরে পুলিশ-বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আরও চারজনকে আটক করা হয়। এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, নিহত শিশু হুজাইফা নুসরাত আফসীর , পিতা ইন্জিনিয়ার মামুনুর রশীদ বাদী হয়ে গত ৫ অক্টোবর পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন, এবং তারা কানের দুল ছিনিয়ে নেওয়া এবং নুসরাতকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন, পরে আদালতে ১ও৭ নাম্বার আসামি ১৬৪ ধারায় কক্সবাজার আদালতে জবানবন্দি প্রদান করেন!

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com