মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

চট্টগ্রামে বৈরী আবহাওয়া গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে দেবী দুর্গাকে বিসর্জন

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে দেবী দুর্গাকে বিসর্জন আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী থেকে শুরু হওয়া দুর্গোৎসব বিজয়া দশমীর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে। সকালে বিহিত পূজা, পুষ্পাঞ্জলি ও শান্তির জল ছিটানোর পর দেবী দুর্গাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, নবমী পূজার পর দেবী মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যান। তাই দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতার। দর্পণ বিসর্জনের পর রীতি অনুযায়ী, নগরীর বিভিন্ন মণ্ডপে দেবীকে সিঁদুর, তেল, পান-চিনি নিবেদন করে ভক্তরা অশ্রুসজল নয়নে বিদায় জানান। বিসর্জনের মাধ্যমে আগামী বছরের অপেক্ষায় থাকেন ভক্তরা।‌প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম নগরের প্রধান বিসর্জন অনুষ্ঠিত হয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। পাশাপাশি কর্ণফুলী নদীর কালুরঘাট, অভয়মিত্র ঘাট, পারকি সৈকত এবং স্থানীয় পুকুরেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়। দুপুর থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে যাওয়া হয় পতেঙ্গায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও বিসর্জন দেখতে হাজির হন হাজারো মানুষ, যেখানে অন্যান্য ধর্মের মানুষও ভিড় করেন। পতেঙ্গা সমুদ্র সৈকতে বিসর্জন অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।বিসর্জন কার্যক্রমের নিরাপত্তায় র‌্যাব, পুলিশ ও সেনা সদস্যরা দায়িত্ব পালন করেন। বিকেলে পতেঙ্গা গিয়ে কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। তিনি বলেন, ‘আমরা বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হলেও প্রয়োজনে রাত পর্যন্ত নিরাপত্তা থাকবে।’ এ বছর চট্টগ্রামে ১৮৭৭টি মণ্ডপে পূজা হয়েছে। চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিখিল কুমার নাথ জানান, দুপুর সাড়ে ১২টার পর থেকে পতেঙ্গায় বিসর্জন শুরু হয়। স্বেচ্ছাসেবকরা প্রতিমা বিসর্জনে সহায়তা করেন। নগরীর ২৯২টি পূজামণ্ডপের মধ্যে শতাধিক প্রতিমার বিসর্জন হয়েছে পতেঙ্গায়। এর বাইরে জেলার ১৬ উপজেলায় এক হাজার ৫৮৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।

শাস্ত্রমতে, এ বছর দেবী দুর্গা কৈলাস থেকে গজে (হাতি) চড়ে মর্ত্যে এসেছিলেন। ফিরে যাচ্ছেন দোলায় (পালকি) করে। বিশ্বাস অনুযায়ী, গজে আগমন শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল বয়ে আনে। তবে দোলায় গমন মহামারি বা অন্য কোনো বড় বিপর্যয়ের আশঙ্কার ইঙ্গিত বহন করে। মহালয়ার দিন দেবীপক্ষের সূচনা হয় ২১ সেপ্টেম্বর। আগামী ৬ অক্টোবর কোজাগরী পূর্ণিমার মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com