বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

 

মোঃ রেজাউল হক রহমত, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে একটি অবৈধ দেশীয় বন্দুকসহ মো. খান সাহেব (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের একটি পুলিশের দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে শ্যামগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাহেবনগর এলাকার ইরা কাজীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

আটককৃত খান সাহেব ওই এলাকার স্থায়ী বাসিন্দা। তার পিতা মো. শুক্কু মিয়া এবং মাতা মৃত আম্বিয়া বেগম।

 

নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম জানান, খান সাহেব দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। প্রায়ই তিনি নদীপথে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দিতেন। কয়েকদিন আগে পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নদীপথে যাওয়ার সময় তার দিকেও গুলি ছোড়েন তিনি। তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র আইনে দায়ের করা মামলা।

 

তিনি আরও জানান, অভিযানের সময় তার কাছ থেকে একটি অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

এদিকে, আটককৃত খান সাহেবের মুক্তির দাবিতে একই দিন (২ অক্টোবর) দুপুরে সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক মানববন্ধনের আয়োজন করা হয়। সচেতন জনগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয়রা তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com