বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

শুভ বিজয়া দশমী প্রতিমা বিসর্জন মন্দিরে বিদায়ের সুর

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

শারদীয় দুর্গোৎসবের নবমী পূজা ও সন্ধ্যা আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে বিদায়ের সুর। আজ বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গার বিদায় ঘটবে। পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে আজকের বিসর্জনের মধ্য দিয়ে। নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন দেওয়ার নির্দেশ দিয়েছে। হিন্দু শাস্ত্রমতে, মহানবমীতে রাবণ বধের পর রাজা শ্রী রামচন্দ্র এই পূজা করেন। নীলকণ্ঠ ফুল ও যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় নবমী বিহিত পূজা। শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে দশভুজা দেবী দুর্গার পূজা করা হয় এই দিনে। নীল অপরাজিতা ফুলও মহানবমীর পূজায় একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। যজ্ঞে ১০৮টি বেলপাতা, আম কাঠ ও ঘি দিয়ে দেবীর কাছে আহুতি দেওয়া হয়। আজ সকালে অনুষ্ঠিত হবে বিজয়া দশমীর পূজা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত বরুণ চক্রবর্তী জানিয়েছেন, বিজয়া দশমীতে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার শাস্ত্রীয় সমাপ্তি ঘটবে। দশমী পূজায় প্রতিমার হাতে জরা, পান, শাপলা ও ডালা দিয়ে দেবীকে আরাধনা করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, দেশ ও জাতির মঙ্গল কামনায় আজ প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এর আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হবে, যা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদরঘাটে গিয়ে শেষ হবে।বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।আজ দুর্গোৎসব উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি পালন করা হচ্ছে। গতকালও ছিল সাধারণ ছুটি। ফলে এবার সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com