বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

রাজনীতির দুই মেরুর দুই নেতা ডিবির জালে

মোঃরেজাউল হক রহমত ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

রাজধানীতে পৃথক অভিযানে দেশের রাজনীতির দুই ভিন্ন মেরুর প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—জাতীয় পার্টির (রওশনপন্থী) মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান বাদল

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি।
গুলশানের হোটেল ওয়েস্টিনের সামনে থেকে কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলায় সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলকেও গ্রেপ্তার করা হয়। যদিও তাকে রাজধানীর কোন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে বিস্তারিত জানায়নি গোয়েন্দা পুলিশ।

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদের বিরুদ্ধে ‘জুলাই আন্দোলন’–সংক্রান্ত একটি মামলা রয়েছে। এই মামলায় তিনি ২০২৩ সালের ৪ নভেম্বরও একবার গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন।

ফয়জুর রহমান বাদল নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দীর্ঘদিন ধরে পালন করে আসছেন।
২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন।
পরে ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার প্রার্থী হয়ে জয়লাভ করেন।

নবীনগরে তার জনপ্রিয়তা ব্যাপক। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং কৃষি খাতে নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য স্থানীয়দের কাছে তিনি একজন সফল ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম সাংবাদিকদের বলেন,
“গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব শিগগিরই তাদের আদালতে পাঠানো হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com