বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

তানোরে নতুন ইউএনও নাঈমা খান

 

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর তানোরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোসা. নাঈমা খান। বুধবার (২৪ সেপ্টেম্বর) পড়ন্ত বিকেলে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এসময় প্রশাসন ভবনের সামনে ফুলের তোড়া দিয়ে নবাগত ইউএনওকে বরণ করে নেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান ও কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। এরআগে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, নবাগত ইউএনও নাঈমা খান সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা তিনি। বুধবার নতুন কর্মস্থল রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি ৩৬তম বিসিএস ক্যাডার অফিসার। ইউএনও নাঈমা খান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সবার সাথে সমন্বয় করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাব। এজন্য এ উপজেলার সর্বস্তরের মানুষের উন্নয়নে কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা চাই। তিনি বলেন- কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে ২৪ ঘন্টা সবার জন্য তানোর উপজেলা প্রশাসনের দরজা উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com