বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র‍্যাব-৫ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

 

রাজশাহী প্রতিনিধি:

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। মঙ্গলবার দুপুরে রাজশাহীতে আয়োজিত এক সভায় র‍্যাব-৫ এর অধিনায়ক বলেন, “অশুভ শক্তির বিনাশ ও সত্য-সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুসংহত করায় দুর্গাপূজা এখন একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।”

 

তিনি হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে সমাপ্ত হবে দুর্গোৎসব। এ সময় শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে র‍্যাব-৫ সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করবে।

 

র‍্যাব-৫ অধিনায়ক জানান, দুর্গোৎসবকে কেন্দ্র করে ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলায় অতিরিক্ত র‍্যাব সদস্য মোতায়েন থাকবে। পূজা মণ্ডপে সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও রোবাস্ট পেট্রোলিং জোরদার করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। টহল দল ও সাদা পোশাকের সদস্যরা গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান করবে। চেকপোস্ট স্থাপন ও সাইবার মনিটরিং টিমের নজরদারি অব্যাহত থাকবে, যাতে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো না যায়। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ চলছে। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

র‍্যাব-৫ অধিনায়ক পূজা উদ্‌যাপন কমিটির প্রতি আহ্বান জানান, নিরাপত্তার দায়িত্বে থাকা র‍্যাব সদস্যদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। পাশাপাশি মণ্ডপে স্থাপিত সিসিটিভি ক্যামেরা যথাযথভাবে মনিটরিং করার অনুরোধ জানান তিনি। তিনি আরও বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আমাদের অবহিত করুন।” ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে র‍্যাব-৫ অধিনায়ক বলেন, “অসাম্প্রদায়িক বাংলাদেশে সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদ্‌যাপন করতে পারে—সেজন্য র‍্যাব সর্বদা সজাগ রয়েছে।#

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com