বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় বিএনপি নেতা নিহত

 

মো. সেলিম উদ্দিন খাঁন

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ওয়ার্ড বিএনপির সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম মোঃ জয়নাল আবেদীন (৪৬)। স্থানীয় ও কুমিরা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এইদিন জয়নাল আবেদিন মোটরসাইকেল চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ছোট দারোগারহাট এলাকায় যাচ্ছিলেন। এই সময় ঢাকামুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাঁকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহত জয়নাল আবেদীন বারইয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে।

তিনি একই ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ড বিএনপির সদস্য বলে জানা গেছে। এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির রব্বানী আজাদীকে বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com