রবিবার, ২৪ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজারে নিজ প্রতিষ্টানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডের এক ব্যবসায়ী নিজ প্রতিষ্টানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম শাহ ফয়েজুল রহমান রুবেল। তিনি সেন্টাল রোডের এফআর ট্রেনিং নামের প্রতিষ্টানের স্বত্বাধিকারী।বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় নিজ প্রতিষ্টানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। নিহত রুবেল আহমদের বাড়ী জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তিনি মৌলভীবাজার শমশেরনগর রোডে ‘সদাইপাতিতে হার্ডওয়্যার ব্যবসা করতেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার কিছু পর রুবেল তার দোকানে কাজ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তার আর্তচিৎকার শুনে পাশের দোকানদার ও সিএনজিচালিত অটোরিকশা চালকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

নাম না প্রকাশ করার শর্তে এক প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক বলেন, ‘আমরা রুবেল ভাইয়ের দোকানের পাশে মাতৃছায়া ইলেকট্রনিকসের সামনে বসে ছিলাম। হঠাৎ তাকে ‘বাঁচাও’ বলতে শুনে দৌড়ে যাই এবং তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই। এ সময় আমরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাই।

চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানালে রুবেলকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ (সিওমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে রুবেলের শ্যালক ইমন তরফদার বলেন, দুলাভাই দীর্ঘদিন ধরে শহরে ব্যবসা করছেন। কারও সঙ্গে পূর্বশত্রুতা থাকতেই পারে। আমরা ধারণা করছি, সেই শত্রুতার জেরেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর থেকেই আমরা তদন্তে নেমেছি। ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ সিওমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছিল। পরে আত্মীয়দের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com