রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

রাজশাহীর বাঘায় অবৈধ বন্যপ্রাণী বিক্রেতা পালালে পাখি ক্রেতার জরিমানা

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলায় বন্যপ্রাণী ২০০ ঘুঘু বিক্রয়ের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিক্রেতা পালিয়ে যান। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে বিক্রেতার পক্ষে পাখি কেনাকাটা করা আজাদ আলীসহ দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় বাঘা বাজারে অবস্থিত আজাদ পোল্ট্রি ফার্মে ৯টি খাঁচায় রাখা ২০০ ঘুঘু বিক্রয়ের জন্য আসেন এক বহিরাগত ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আখতার, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতান ডলি ও সঙ্গীয় পুলিশ।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিক্রেতা ঘুঘু পাখিগুলো রেখে পালিয়ে গেলে বিপাকে পড়েন আজাদ আলী। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং সকল পাখিকে উপস্থিত জনতার সামনে অবমুক্ত করেন। এতে প্রশাসনের প্রতি স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আখতার বলেন, “বন্যপ্রাণী শিকার ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। ১৯৭৪ সালের বন্যপ্রাণী রক্ষা আইন এবং ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। অপরাধ পুনরাবৃত্তিতে শাস্তি দ্বিগুণ হতে পারে।”

তিনি আরও জানান, “পাখি বিক্রেতার পালানোর কারণে মানবিক বিবেচনায় পোল্ট্রি ফার্ম মালিক আজাদ আলীসহ দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারের সকল হাঁস-মুরগি ব্যবসায়ীদের পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও পাখি ক্রয়-বিক্রয় বিষয়ে সতর্ক করা হয়েছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com