সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির বিজয় র‌্যালী

মৌলভীবাজার প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে বিজয় র‌্যালী করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা।মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে জেলা বিএনপির অন্যতম নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর নেতৃত্বে বিজয় র‌্যালী বের করা হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন রোড থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চত্তরে এসে সমাপ্ত হয়। এসময় সংকিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহসিন মিয়া মধু। এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলীসহ দলের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

এছাড়াও সকাল ১১টায় শহরের শাহী ঈদগা এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব এর নেতৃত্বে একটি বিজয় বিজয় র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেরওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়। স্টেশন চত্তরে সংকিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম-আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, আহ্বায়ক কমিটির সদস্য মো. মশিউর রহমান রিপন, মো. মকসুদ আলী, শামীম আহমেদসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com