বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

আরএমপিতে কল্যাণ সভা অনুষ্ঠিত

জি.আর.রওনক,রাজশাহী:

২৭ জুলাই ২০২৫,শনিবার সকাল ১১টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জুন’২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়। সভায় পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও কল্যাণ-সংক্রান্ত প্রস্তাবনা উপস্থাপন করেন।

পুলিশ কমিশনার মহোদয় অত্যন্ত মনোযোগসহকারে এসব সমস্যা ও কল্যাণমূলক প্রস্তাবনা শুনেন এবং যথাযথভাবে মূল্যায়ন করে তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভা শেষে বদলীজনিত এবং অবসরপ্রাপ্ত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বদলীজনিত বিদায় সংবর্ধনা গ্রহণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব শামসুল আরেফীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারসহ অবসরজনিত ছুটিতে গমনরত ১ জন এসআই, ১০ জন কনস্টেবল ও ১ জন অফিস সহায়ক।

পুলিশ কমিশনার মহোদয় তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com