বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানায় বৃক্ষরোপণ ও মসজিদ নির্মাণের শুভ সূচনা

 

জি.আর.রওনক,রাজশাহী :

শনিবার সকাল ১১টায় রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানায় এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি ও কেন্দ্রীয় উদ্যান মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। এ উপলক্ষে চিড়িয়াখানার প্রাঙ্গণ ছিল সবুজে সবুজে ঘেরা ও অতিথিদের উপস্থিতিতে মুখরিত।

উক্ত কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি নিজের হাতে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

একইসঙ্গে, চিড়িয়াখানার অভ্যন্তরে “কেন্দ্রীয় উদ্যান মসজিদ”-এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পুলিশ কমিশনার মহোদয়। এ সময় তার সঙ্গে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, চিড়িয়াখানার পরিবেশ ও দর্শনার্থীদের মানসিক প্রশান্তির জন্য সবুজায়নের পাশাপাশি একটি পবিত্র উপাসনালয় নির্মাণ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বৃক্ষরোপণে অংশ নেন এবং মসজিদ নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই উদ্যোগ রাজশাহীর পরিবেশ উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধের চর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে সকলের প্রত্যাশা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com