শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাড়িতে অগ্নিসংযোগ ও বোমার বিস্ফোরণ

 

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলয়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে শাহরিয়ার আড়ানী পৌরসভার চকসিঙ্গা মহল্লায় তিনতলা বাসভবনে চার তলা বাড়িটিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বাড়ির কেয়ারটেকার জসিম উদ্দিন জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাঘা উপজেলা সদর ও চারঘাটের দিক থেকে শতাধিক মোটরসাইকেলে বিক্ষুব্ধ লোকজন বাড়িটির সামনে যান। এরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান, বাড়ীর ভিতরে আগুন জ্বলছিলো। দুপুর ২ টা পর্যন্ত বাড়িটি থেকে ধোয়া উড়তে দেখেছি। ততক্ষণে কেউ বাড়ীতে নেভানোর কাজে এগিয়ে আসেনি। এমনটি ফায়ারসার্ভিস কর্মীদেরও দেখা যায়নি। শাহরিয়ার আলম ২০০৮ সালের নির্বাচনে প্রথম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি নির্বাচিত হন। এরপর আরও তিনবার এ আসনের এমপি হন। দুই মেয়াদে তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে দ্বাদশ সংসদে তিনি মন্ত্রিত্ব পাননি। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন রাজশাহীর প্রায় সব এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়।

তবে শাহরিয়ারের বাড়িটি একেবারেই অক্ষত ছিল। বৃহস্পতিবার শেষ পর্যন্ত বাড়ীটিও জ্বালিয়ে দেওয়া হলো। আওয়ামী সরকারের পতনের পর থেকে শাহরিয়ার আলম আত্মগোপনে আছেন। বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, বাসায় গিয়ে আগুন নেভানো হয়েছে।

তারা বর্তমানে ফায়ার সার্ভিসে ফিরে এসেছেন। বিষয়ে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ফায়ার সার্ভিসে সদস্যরা আগুন নেভাতে কাজ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com