বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

মোহনপুরের মিরাক্কেল পার্কে গার্ডকে বেঁধে রেখে চুরি

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউপির অন্তর্গত খয়রা মোড় হতে ২০০ গজ উত্তর দিকে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মিরাক্কেল ওয়াটার পার্কে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত বারটা হতে দেড়টার মধ্যে এই চুরির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মিরাক্কেল ওয়াটার পার্কের মূল ফটকের ওয়াল টপকে ভেতরে প্রবেশ করে এবং উক্ত পার্কে নিরাপত্তার দায়িত্বে থাকা মৌগাছি ইউপির খয়রা গ্রামের মৃত জানুর ছেলে জাহাঙ্গীর আলম (৪০) কে গার্ডরুমের ভিতরে মাফলার দিয়ে দুই হাত পিছনে বাঁধে এবং মশারির অংশ ছিড়ে মুখ বেঁধে পার্কের ভিতরে থাকা অফিস রুম ও ক্যান্টিন সহ অন্যান্য রুমের তালা কেটে নগদ ৫৩০০ টাকা, আইপিএস ফুল সেট, মনিটর, সিসি ক্যামেরা, ডিভিআর, জেনারেটর, ফ্রিজ, সিলিন্ডার, হিটার, ওভেন, সাউন্ডবক্স, তার ও ব্যাটারি ইত্যাদি সহ আরো অন্যান্য মালামাল অজ্ঞাতনামা ১০-১২ জন চোর রাতের অন্ধকারে ট্রাকে ভর্তি করে চুরি করে নিয়ে গেছে। কর্তৃপক্ষ চোরাই মালামালের আনুমানিক মূল্য নির্ধারণ করেছে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা।

মিরাক্কেল ওয়াটার পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম জানান, চোরদের কাউকে আমি চিনতে পারেনি, তবে তাদের ভাষা গোদাগাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের মত। চুরি করে চলে যাওয়ার সময় চোরেরা সাথে আনা দুইটি বস্তা পার্কের ভিতরে ছেড়ে গেছে।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com