শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
“মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা শ্রীমঙ্গলে চা বাগানের লেক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চা বাগানের হাসপালের সামনে থেকে অজগর উদ্ধার মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক

পুঠিয়ার শিলমাড়িয়াতে কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সোহেল রানা, রাজশাহী,প্রতিনিধি:

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘটিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশের অংশ হিসেবে শিলমাড়িয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার ৩০ জানুয়ারি রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কৃষকদলের আহবায়ক মোঃ আসাদুল ইসলাম শাহ্ এর সভাপতিত্বে ও সাইদুর রহমানের সঞ্চালনায় পচামাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আরফিন কনক, রাজশাহী জেলা কৃষকদলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হায়াৎ, পুঠিয়া উপজেলা কৃষকদলের আহবায়ক রিপন রেজা, সদস্য সচিব মাহাবুবুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মিঠু এবং স্হানীয় কৃষকদলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় সাধারণ কৃষকরা আওয়ামী সরকারের শাশনামলের সময় কৃষি খাতে বিভিন্ন অনিয়ম ও দূর্নিতির কথা তুলে ধরে বলেন আওয়ামী সরকারের সময় কৃষি পন্য উৎপাদনে সার বীজ আমাদের মাঝে ঠিকমত বিতরণ করা হয়নি এবং আমরা উৎপাদিত পন্যের নায্য মূল্য পায়নি এতে আমরা নানানভাবে হয়রানির শিকার হয়েছি। কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য যেন পায় সেদিকে একটু খেয়াল রাখার জন্য প্রধান অতিথির কাছে আহবান জানিয়েছেন।

প্রধান অতিথি শফিকুল আলম সমাপ্ত সাধারণ কৃষকদের আশ্বস্ত করে তিনি বলেন সাধারণ কৃষকরা ভবিষ্যতে যেন এমন হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা আমরা করে যাবো।

এবং এই সমাবেশের মাধ্যমে আমরা আপনাদের কাছে থেকে সকল অভিযোগ এবং দাবি গুলো শুনতে এবং জানতে পারবো। সেগুলো আমরা সঠিক ভাবে সমাধানের জন্য কাজ করে যাবো।

তিনি আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করে গেছেন আমরাও জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তার স্বপ্ন বাস্তবায়ন করতে আমি আপনাদের পাশে থেকে আপনাদের দাবিগুলো পূরণ করার জন্য যথেষ্ট চেষ্টা করবো বলে প্রতিশ্রুতিবদ্ধ হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com