শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চট্টগ্রাম নগরীর ছোট সাজ্জাদের সহযোগি ৬ ডাকাত গ্রেপ্তার

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগি আসিফসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর বায়েজিদ থানাধীন কুলগাঁও তিন রাস্তার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আসিফ (২২), মো. হাসান (২০), মো. ফয়সাল (১৯), মো. আজিম উদ্দিন (২৩), মো. রিফাদ (১৯), মো. জুয়েল (২০)। এ সময় তাদের কাছে থেকে অস্ত্র ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী আসিফসহ ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি এলজি, তিনটি হাসুয়া, ছয়টি কিরিচি, দুইটি চাইনিজ কুড়াল, দুইটি কাটার, দুইটি ড্রিল মেশিন, ছয়টি এন্ড্রয়েড মোবাইল, চারটি বাটন মোবাইল, পাঁচটি ডেমো মোবাইল, একটি ইলেকট্রিক শট, একটি মনিটর, তিনটি হাত ঘড়ি, আটটি এটিএম কার্ড, একটি হ্যান্ড ব্যাগ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com